ফিরে যানফিরে যান
HOT
📦

GearUP 12V 2A Router Power Adapter For Router Onu UPS

৳399৳45011% ছাড়
স্টকে আছে (70টি)
স্পেসিফিকেশন এক নজরে
12V 2A Output
24W Max Power
Router ONU UPS
12V 2A Output
24W Max Power
Router ONU UPS
পরিমাণ
1
প্রোডাক্টের বিস্তারিত বিবরণ

রাউটার, ONU, মিনি ইউপিএস আর আইপি ক্যামেরা, বাসার লিভিং রুম হোক বা অফিসের নেটওয়ার্ক কেবিনেট, এই ডিভাইসগুলোর বেশিরভাগই 12V ডিসি পাওয়ারে চলে। GearUP 12V 2A Router Power Adapter ঠিক এই পাওয়ারটাই দেয়, সর্বোচ্চ 24W পর্যন্ত নিরাপদে।

দানাদার ম্যাট ফিনিশের কালো বডি আর সামনের দিকের লম্বা খাঁজ নিয়ে এটি রাউটারের পাশে, সুইচবোর্ডের কোণে বা শোকেসের পেছনে আলাদা করে চোখে পড়ে না। সকেটে বসিয়ে ডিভাইসের পাওয়ার ইনপুটে প্লাগ লাগালেই কাজ শুরু, বাড়তি সেটআপের ঝামেলা নেই।

তবে অ্যাডাপ্টার কেনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ একটাই, ভোল্ট আর প্লাগ মেলানো। কেনার আগে আপনার ডিভাইসের ভোল্ট, কারেন্ট আর প্লাগ মিলছে কি না নিচের অংশ থেকে একবার দেখে নিন।

প্রধান ফিচারস
⚡
12V 2A আউটপুট, 24W পর্যন্ত — AC 100 থেকে 240V, 50/60Hz ইনপুটকে এটি নির্দিষ্ট 12V ডিসিতে নামিয়ে আনে, সর্বোচ্চ 2A বা 24W পর্যন্ত। বাংলাদেশের 220V সকেটে সরাসরি চলে।
➕
সেন্টার পজিটিভ, 5.5×2.1 মিমি প্লাগ — ভেতরের পিন পজিটিভ আর বাইরের খোল নেগেটিভ। এই মাপ ও পোলারিটির ডিসি ইনপুটযুক্ত ডিভাইসে আলাদা কনভার্টার ছাড়াই সরাসরি লাগে।
🧵
দুই প্রান্তে খাঁজকাটা ঘেরসহ তার — অ্যাডাপ্টার আর প্লাগ, দুই প্রান্তেই তার বেরোনোর জায়গায় খাঁজকাটা ঘের আছে, যা ভাঁজের চাপ ছড়িয়ে দেয়। প্রায় ৯০ সেমি লম্বা তার সকেটের কাছাকাছি রাখা ডিভাইসে সরাসরি পৌঁছায়।
কারিগরি স্পেসিফিকেশন
বিবরণ
তথ্য
BrandGearUP
Colorকালো
InputAC 100 থেকে 240V, 50/60Hz, 1A
ModelDN-1220
Usageশুধু ঘরের ভেতরে ব্যবহারের জন্য
OutputDC 12V, 2A
AC Plug2 পিনের ফ্ল্যাট প্লাগ
Polarityসেন্টার পজিটিভ
Max Power24W
Cable Lengthপ্রায় ৯০ সেমি
DC Plug Size5.5×2.1 মিমি
Product TypeAC to DC Power Adapter
Body MaterialPlastic
প্যাকেজিং কন্টেন্ট
1 × GearUP 12V 2A Power Adapter
অতিরিক্ত তথ্য
⚡ ভোল্ট মিলতে হবে ঠিক 12V
আপনার ডিভাইসের পাওয়ার ইনপুট রেটিং দেখুন, ভোল্ট 12V হতে হবে। 9V, 5V বা 24V হলে এটি লাগাবেন না, ডিভাইস নষ্ট হতে পারে।
🔢 কারেন্ট মিলতে হবে 2A বা তার কম
ডিভাইসের রেটিং 2A এর সমান বা কম হতে হবে। রেটিং 2A এর বেশি হলে পুরো লোডে এই অ্যাডাপ্টার যথেষ্ট নয়। মিনি UPS এর মতো ব্যাটারি চার্জ হওয়া ডিভাইসে প্রকৃত কারেন্ট কত লাগে তার হিসাব নিচে আছে।
🔌 প্লাগ ও পোলারিটি মিলতে হবে
এই অ্যাডাপ্টারের ডিসি প্লাগ 5.5×2.1 মিমি, পোলারিটি সেন্টার পজিটিভ। আপনার ডিভাইসের ইনপুটও একই মাপ ও পোলারিটির হলে মিলবে, সকেট অন্য মাপের হলে জোর করে ঢোকাবেন না। ইথারনেট কেবল দিয়ে পাওয়ার নেওয়া PoE ডিভাইসে এটি লাগবে না।
🔋 মিনি UPS চার্জ টেস্টের ফলাফল
আমরা WGP Optima 302 10500mAh মিনি ইউপিএস এই অ্যাডাপ্টারে চার্জ দিয়ে দেখেছি। ইউপিএসের চার্জ পুরোপুরি শেষ ছিল, সাথে কোনো ডিভাইস যুক্ত ছিল না, আর অ্যাডাপ্টারটি মাল্টিপ্লাগ ছাড়া সরাসরি দেয়ালের সকেটে লাগানো ছিল। পুরো চার্জ হতে সময় লেগেছে ২ ঘণ্টা ৪০ মিনিট থেকে ৩ ঘণ্টা।
🧮 হিসাবটা যেভাবে করা হয়েছে
10500mAh ব্যাটারি 3.7V ধরলে শক্তি 38.85Wh। এই শক্তি ওই সময়ে ভরেছে মানে গড়ে প্রায় ১৩ থেকে ১৫ ওয়াট ব্যাটারিতে ঢুকেছে। চার্জিংয়ে ১০ থেকে ১৫ শতাংশ লস ধরলে অ্যাডাপ্টার থেকে প্রায় ১৪ থেকে ১৭ ওয়াট লেগেছে, অর্থাৎ 12V এ প্রায় ১.২ থেকে ১.৪ অ্যাম্পিয়ার, যা এই অ্যাডাপ্টারের 2A বা 24W সীমার ভেতরে।
কমন প্রশ্নোত্তর (FAQ)
না। 2A হলো অ্যাডাপ্টারের সর্বোচ্চ সীমা, ডিভাইস নিজের দরকার মতোই কারেন্ট টানে। ক্ষতির কারণ হয় ভুল ভোল্ট বা উল্টো পোলারিটি।
মিনি UPS চার্জ দেওয়ার প্রায় ৩ ঘণ্টায় আমরা কোনো শব্দ পাইনি, অ্যাডাপ্টার গরমও হয়নি। ডিভাইসের রেটিংয়ে যত কম অ্যাম্পিয়ার থাকে, অ্যাডাপ্টারের ওপর চাপ তত কম পড়ে।
হ্যাঁ লাগবে, অ্যাডাপ্টারের প্লাগ দুই পিনের ফ্ল্যাট ধরনের যা খুব সহজেই যেকোন থ্রি পিন অথবা টু পিন সকেটে বসে যায়। তবে সকেটের ধরন বাড়ি ভেদে আলাদা হতে পারে, তাই আপনার সকেটে না ঢুকলে জোর করবেন না, ইউনিভার্সাল মাল্টিপ্লাগ ব্যবহার করুন।
কাস্টমার প্রশ্নোত্তর (Q&A)

GearUP 12V 2A Power Adapter For Router Onu UPS সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে এখানে জেনে নিন।

কাস্টমার রিভিউ ও রেটিং

GearUP 12V 2A Power Adapter For Router Onu UPS-এর প্রকৃত কাস্টমারদের আনবক্সিং অভিজ্ঞতা ও রিভিউ।

একই ক্যাটাগরির আরও পণ্য
📦
NEW
WGP Optima 302 10500mAh Mini UPS for WiFi Router and ONU
★★★★★★4.5
৳2,000৳2,390-16%
📦
SALE
WGP Optima 302 Mini UPS and GearUP 12V 2A Adapter Combo Pack
★★★★★★4.5
৳2,299৳2,399
GearUP 12V 2A Power Adapter For Router Onu UPS
৳399 - 1 পিছ