ফিরে যানফিরে যান
NEW
📦

WGP Optima 302 10500mAh Mini UPS for WiFi Router and ONU

৳2,000৳2,39016% ছাড়
স্টকে আছে (50টি)
স্পেসিফিকেশন এক নজরে
10500mAh ব্যাটারি
তিনটি DC আউটপুট
অটো ব্যাটারি সুইচ
QC 3.0 USB
১০ ঘণ্টা ব্যাকআপ
10500mAh ব্যাটারি
তিনটি DC আউটপুট
অটো ব্যাটারি সুইচ
QC 3.0 USB
১০ ঘণ্টা ব্যাকআপ
পরিমাণ
1
প্রোডাক্টের বিস্তারিত বিবরণ

ফোন আর ল্যাপটপে ব্যাটারি থাকায় বিদ্যুৎ গেলেও সেগুলো চলে, কিন্তু রাউটার আর ONU বন্ধ হয়ে গেলে ইন্টারনেটই থাকে না। WGP Optima 302 এই ফাঁকটা পূরণ করে। এটি একটি মিনি ডিসি ইউপিএস, যা 12V বা 9V অ্যাডাপ্টারে চলা রাউটার ও ONU কে ব্যাটারি থেকে পাওয়ার দেয়। অনলাইন মিটিং, ক্লাস বা কাজের মাঝখানে বিদ্যুৎ গেলেও সংযোগ চলতে থাকে, যতক্ষণ ব্যাটারিতে পাওয়ার আছে আর আপনার ISP এর লাইন চালু আছে।

সাদা রঙের এই ছোট বক্সটি সাদা বা হালকা রঙের রাউটার ও ONU এর পাশে রাখলে আলাদা করে চোখে লাগে না। বক্সে চার্জের অ্যাডাপ্টার অন্তর্ভুক্ত নয়, উপযুক্ত অপশন হিসেবে দেখে নিতে পারেন GearUP 12V 2A Router Power Adapter।

প্রধান ফিচারস
⚡
অটো ব্যাটারি সুইচ — বিদ্যুৎ থাকলে ডিভাইস চলে ব্যাটারিও চার্জ হয়, বিদ্যুৎ গেলে ইউপিএস নিজে থেকেই ব্যাটারিতে সুইচ করে, বাটন চাপা লাগে না।
🔋
38.85Wh শক্তির ব্যাটারি — তিনটি 21700 লিথিয়াম আয়ন সেল থেকে তৈরি এই প্যাক 12V ও 9V দুই ধরনের আউটপুট দেয়।
🔌
তিনটি লেবেল করা DC আউটপুট — ONU 12V, ROUTER 12V ও ROUTER 9V পোর্ট দিয়ে একই ইউপিএস থেকে রাউটার ও ONU দুটোই চলে, আলাদা দুটো অ্যাডাপ্টার লাগে না।
📱
QC 3.0 USB পোর্ট — ফোন দ্রুত চার্জ হয় এই পোর্টে, তবে একই ব্যাটারি থেকে পাওয়ার নেয় বলে বিদ্যুৎ না থাকার সময় ব্যবহার করলে ইন্টারনেটের ব্যাকআপ কমে।
🛡️
চার ধরনের সুরক্ষা — ওভারচার্জ, ওভার ডিসচার্জ, শর্ট সার্কিট ও ওভারলোড, এই চারটি থেকে ব্যাটারি ও ডিভাইস সুরক্ষিত থাকে।
🔇
বিপ ছাড়া নীরব ব্যবহার — চালু বা বিদ্যুৎ যাওয়ার সময় কোনো শব্দ হয় না, শোবার ঘরে রাখলেও ঘুম ভাঙে না।
🧱
কমপ্যাক্ট ও ওয়াল মাউন্ট বডি — 116×75×28 মিমি, 293 গ্রাম, ডেস্কে রাখা যায় বা পেছনের স্লট দিয়ে দেয়ালেও ঝোলানো যায়।
কারিগরি স্পেসিফিকেশন
বিবরণ
তথ্য
BrandWGP (Wonderful Green Power)
Colorসাদা
InputDC 12V 3A
ModelOptima 302 (UPS302)
Warranty১ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি (ব্যাটারি বাদে)
DC Output12V 2A × 2, 9V 1A × 1
Indicator৪টি নীল ব্যাটারি লেভেল LED
Dimensions116×75×28 মিমি
Net Weight293 গ্রাম
ProtectionShort Circuit, Overload, Over Charge, Over Discharge Protection
USB Output5V 3A / 9V 2A (QC 3.0)
Battery Cell21700 লিথিয়াম আয়ন, 3.7V 3500mAh × 3
Battery Pack11.1V 3500mAh
ManufacturerShenzhen Richroc Electronic Co., Ltd
Input ConnectorDC 5.5×2.1 মিমি
Battery Capacity10500mAh (3.7V ভিত্তিতে), 38.85Wh
Charging Current0.69A
Total Output Power27W (সব আউটপুট মিলিয়ে সর্বোচ্চ)
DC Output Connector5.5×2.5 মিমি
Operating Temperature0°C থেকে 45°C
Cable Plug (রাউটার ও ONU প্রান্ত)DC 5.5×2.1 মিমি
পাওয়ার / কানেকশন তথ্য
Power Adapter: বক্সে অ্যাডাপ্টার নেই। চার্জের জন্য 12V আউটপুট এবং 5.5×2.1 মিমি প্লাগের একটি অ্যাডাপ্টার আলাদা লাগবে।
Connection flow: প্রথমে অ্যাডাপ্টার ইউপিএসের হলুদ INPUT পোর্টে লাগান। এরপর কেবলের হলুদ কলারের প্লাগ ইউপিএসের আউটপুট পোর্টে এবং কালো প্লাগ রাউটার বা ONU এর পাওয়ার ইনপুটে লাগান। সবশেষে ইউপিএস চালু করুন।
প্যাকেজিং কন্টেন্ট
1 × WGP Optima 302 মিনি ইউপিএস
2 × DC to DC কেবল
1 × ইউজার ম্যানুয়াল
1 × কোয়ালিফায়েড সার্টিফিকেট কার্ড
(বক্সে পাওয়ার অ্যাডাপ্টার ও ওয়াল মাউন্টের স্ক্রু অন্তর্ভুক্ত নয়)
অতিরিক্ত তথ্য
⚡ ভোল্ট ও অ্যাম্পিয়ার মিলিয়ে নিন
রাউটার ও ONU এর অ্যাডাপ্টারের গায়ে ভোল্ট আর অ্যাম্পিয়ার লেখা থাকে, সেটি দেখে নিন। ভোল্ট 12V বা 9V হলে এই ইউপিএস মানাবে, আর অ্যাম্পিয়ার 12V পোর্টে 2A এবং 9V পোর্টে 1A এর মধ্যে থাকতে হবে। ভোল্টেজ না মিললে বা পোলারিটি উল্টো হলে ডিভাইসের ক্ষতি হতে পারে, তাই অ্যাডাপ্টারের গায়ে আঁকা পোলারিটির চিহ্নও দেখে নিন।
🔌 কোন পোর্টে কী লাগাবেন
রাউটার 12V হলে ROUTER 12V পোর্টে, ONU 12V হলে ONU 12V পোর্টে আর রাউটার 9V হলে ROUTER 9V পোর্টে লাগান। সব ডিভাইস মিলিয়ে মোট পাওয়ার 27W এর বেশি হওয়া চলবে না, ম্যানুয়ালেও এটি মানতে বলা আছে। সাথের কেবলের প্লাগ 5.5×2.1 মিমি মাপের, ডিভাইসের সকেট অন্য মাপের হলে আলাদা কনভার্টার কেবল লাগবে।
🚫 এই ইউপিএসে যা চলবে না
5V বা 24V ডিসি সকেটের ডিভাইস, ইথারনেট কেবল দিয়ে পাওয়ার নেওয়া PoE ডিভাইস, এবং ল্যাপটপ, টিভি বা সরাসরি 220V এসিতে চলা যেকোনো যন্ত্র এতে চলবে না। PoE আউটপুট বা এসি আউটলেট কোনোটাই এতে নেই। স্পেসিফিকেশনে বজ্রপাত বা সার্জ সুরক্ষার আলাদা উল্লেখও নেই, তাই সেই আশায় কিনবেন না।
⏱️ আমাদের ব্যাকআপ টেস্ট ফলাফল
আমরা নিজেরা টেস্ট করে দেখেছি। ইউপিএস পূর্ণ চার্জ অবস্থায় রেখে অ্যাডাপ্টার খুলে একটি 12V রাউটার আর একটি 12V ONU চালানো হয়েছে, তখন ওয়াইফাইতে ২ থেকে ৩টি ডিভাইস কানেক্টেড ছিল। এভাবে ব্যাকআপ টিকেছে প্রায় ১০ ঘণ্টা। রাউটার ও ONU এর অ্যাডাপ্টারের গায়ে 12V লেখা থাকলেও বাস্তবে এরা সাধারণত তার চেয়ে কম টানে, এই টেস্টেও তাই হয়েছে।
⚡ কোন অ্যাডাপ্টার মানাবে
ইউপিএস চার্জ নেওয়ার জন্য 12V আউটপুটের একটি অ্যাডাপ্টার লাগবে, যার প্লাগ হলুদ INPUT পোর্টের 5.5×2.1 মিমি মাপের সাথে মেলে। ইউপিএসের ইনপুট রেটিং 12V 3A, তাই 12V 3A অ্যাডাপ্টার সবচেয়ে নিরাপদ, তবে রাউটার ও ONU এর মতো কম লোডে 12V 2A অ্যাডাপ্টারও চলে। রাউটার বা ONU এর নিজের 12V অ্যাডাপ্টারও ইনপুটে লাগানো যায়, তবে 12V 1A এর মতো ছোট অ্যাডাপ্টার এড়িয়ে চলুন।
💰 UPS ও অ্যাডাপ্টার একসাথে কিনলে সাশ্রয়
এই ইউপিএস আর GearUP 12V 2A অ্যাডাপ্টার আলাদা আলাদা কিনলে মোট পড়ে ২৩৯৯ টাকা। দুটো একসাথে দরকার হলে কম্বো প্যাকেজে একই সেটআপ পাবেন ২২৯৯ টাকায়, ১০০ টাকা কমে।
💡 LED ইন্ডিকেটর বোঝা
সামনের চারটি নীল LED এর যে কয়টি স্থির জ্বলে, ব্যাটারি ততটা ধাপ ভরা ধরে নিতে পারেন। চার্জে থাকা অবস্থায় যে LED মিটমিট করে, সেই ধাপের চার্জ এখন চলছে। পাওয়ার বাটন একবার চাপলে চালু হয়, দুইবার চাপলে বন্ধ হয়।
🔇 বিদ্যুৎ গেলে বা ব্যাটারি কমলে সতর্ক করে না
বিদ্যুৎ চলে গেলে ইন্ডিকেটরে আলাদা কোনো সংকেত আসে না, বিপও বাজে না, তাই লোডশেডিং শুরু হলে টের পাবেন না। ব্যাটারি শেষের দিকে এলেও আগে থেকে সতর্ক করে না, শেষ হলে নিজে থেকেই বন্ধ হয়ে যায়। লম্বা বিদ্যুৎহীন সময়ে মাঝেমধ্যে LED দেখে নেওয়া ভালো।
🧰 ব্যবহারের নিয়ম
প্রথম ব্যবহারের আগে ইউপিএসটি পূর্ণ চার্জ করে নিন, দুই পাশের ভেন্ট খোলা রাখুন, বন্ধ কেবিনেট বা কাপড়ের নিচে চাপা দেবেন না। সরাসরি রোদ, পানি বা তাপের উৎসের কাছেও রাখবেন না, নিজে খোলার চেষ্টা করবেন না এবং শিশুদের নাগালের বাইরে রাখুন।
🧼 যত্ন নেওয়া
দীর্ঘদিন পর গায়ে বা ভেন্টে ধুলা জমলে বন্ধ করে অ্যাডাপ্টার খুলে শুকনো নরম কাপড় দিয়ে মুছে নিন। কিছুদিন পরপর ইনপুট ও আউটপুটের কেবল ঠিকভাবে বসে আছে কিনা দেখুন, ঢিলা হলে ভালোভাবে বসিয়ে দিন। কিছুদিন পর পর ডিভাইসটি চেক করুন যাতে ব্যাটারি ফুলে যাওয়া বা এরকম জাতীয় কোনো সমস্যা হয়ে থাকলে দ্রুতই সনাক্ত করা যায়।
কমন প্রশ্নোত্তর (FAQ)
না, সবসময় নয়। এই ইউপিএস আপনার প্রান্তের রাউটার ও ONU কে চালু রাখে। আপনার এলাকার ISP এর নিজস্ব যন্ত্রপাতিতে ব্যাকআপ না থাকলে বিদ্যুৎ গেলে লাইনই আসবে না, তখন আপনার প্রান্তে ব্যাটারি থাকলেও ইন্টারনেট পাবেন না। কেনার আগে ISP কে বা প্রতিবেশীকে জিজ্ঞেস করে দেখুন, লোডশেডিংয়ে তাদের লাইন চালু থাকে কি না।
রাউটারের সাথে সারাক্ষণ যুক্ত রাখাই এই ইউপিএসের স্বাভাবিক ব্যবহার, আর ওভারচার্জ সুরক্ষা থাকায় ব্যাটারি ভরে গেলে চার্জ নিয়ন্ত্রণে থাকে। স্বাভাবিক ব্যবহারে উল্লেখযোগ্য গরম হয় না, তবে চার্জ নেওয়ার সময় বা লোড টানার সময় সামান্য উষ্ণ হতে পারে। অস্বাভাবিক গরম মনে হলে, বডি ফুলে উঠলে বা পোড়া গন্ধ পেলে ইউপিএস বন্ধ করে ব্যবহার থামান।
হ্যাঁ, লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের সাথে ধীরে ধীরে ক্ষমতা হারায়, তাই অনেক মাস পর একই সেটআপে আগের চেয়ে কিছুটা কম ব্যাকআপ পাওয়া স্বাভাবিক। কতটা কমবে তা নির্ভর করে ব্যাটারি কত ঘন ঘন পুরো খালি হচ্ছে, কেমন তাপমাত্রায় রাখা হচ্ছে আর কত লোড টানা হচ্ছে তার ওপর। এটি সব রিচার্জেবল ব্যাটারির সাধারণ বৈশিষ্ট্য।
বক্সের জিনিসপত্র উপরের তালিকার সাথে মিলিয়ে নিন। ইউপিএসের সামনে WGP লোগো আর চারটি ইন্ডিকেটর থাকবে, উপরের প্যানেলে ONU 12V, ROUTER 12V, ROUTER 9V ও QC 3.0 লেখা পোর্ট থাকবে। পেছনের লেবেলে ইনপুট, আউটপুট ও ব্যাটারি প্যাকের স্পেসিফিকেশন ছাপা থাকবে, সেগুলো এই পেজের তথ্যের সাথে মেলে কি না দেখুন। কোনো অমিল পেলে ব্যবহার শুরুর আগে আমাদের জানান।
কাস্টমার প্রশ্নোত্তর (Q&A)

WGP Optima 302 10500mAh Mini UPS for WiFi Router and ONU সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে এখানে জেনে নিন।

কাস্টমার রিভিউ ও রেটিং

WGP Optima 302 10500mAh Mini UPS for WiFi Router and ONU-এর প্রকৃত কাস্টমারদের আনবক্সিং অভিজ্ঞতা ও রিভিউ।

একই ক্যাটাগরির আরও পণ্য
📦
HOT
GearUP 12V 2A Power Adapter For Router Onu UPS
★★★★★★4.5
৳399৳450-11%
📦
SALE
WGP Optima 302 Mini UPS and GearUP 12V 2A Adapter Combo Pack
★★★★★★4.5
৳2,299৳2,399
WGP Optima 302 10500mAh Mini UPS for WiFi Router and ONU
৳2,000 - 1 পিছ